এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : প্রতিদিনের সংবাদের কক্সবাজার জেলার রামু
প্রতিনিধি দিদারুল আলম জিসানের উপর মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী চক্রের সন্ত্রাসী হামলার
প্রতিবাদে নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে নোয়াখালীতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
সোমবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে
প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-
সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক আকাশ মো.
জসিম প্রমুখ। বক্তারা বলেন, বৃহষ্পতিবার রামু উপজেলার শিকলগাটা ব্রিজ এলাকায় প্রতিদিনের
সংবাদ প্রতিনিধি দিদারুল আলম জিসানকে নির্মমভাবে কুপিয়ে প্রাণে হত্যার চেষ্টা করলেও
পুলিশ এখনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি চক্রের কাউকে গ্রেফতার করেনি।
সাংবাদিকরা দ্রুত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি চক্রকে অবিলম্বে গ্রেফতার করে
দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।