শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে : সুষমা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ২৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। রোহিঙ্গারা একসময় বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে, তাদের অবশ্যই মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে বলে উল্লেখ করেন সুষমা স্বরাজ। আর মানবিক দিক বিবেচনা করেই তাদের আশ্রয় দেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

এ সময় তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সনদের কপি, দুর্লভ কিছু ছবি, পিস্তল, ভারতীয় বাহিনীর যুদ্ধ পরিকল্পনা লেখা ডায়েরি, ১৯৭১ সালের ভারতীয় পত্রিকার ক্লিপিংসসহ বেশ কিছু উপহার মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সুষমা স্বরাজ।

দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ রোববার দুপুর ১টা ৪১ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে অবতরণ করে তাঁকে বহনকারী বিশেষ বিমানটি।

বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন সুষমা স্বরাজ।

এর আগে গত ৩ অক্টোবর তিনদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ভারতের অর্থ ও করপোরেট অ্যাফেয়ার্স বিষয়কমন্ত্রী অরুণ জেটলি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451