বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ২১০ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
“সাবধানে চালাবো গাড়ী, নিরাপদে ফিরবো বাড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে
সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। ২২.১০.২০১৭
ইং রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিআরটিএ’র
উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই
স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
হয়। এসময় জেলা প্রশাসক জাকির হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু
ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান,
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার
(শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

শাম্মী ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, বিআরটিএ’র
সহকারী পরিচালক বিলাস সরকার। এদিকে সকাল সাড়ে ১০ টার জেলা পুলিশের
আয়োজনে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি
শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা
হয়। জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু’র
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার
মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ
প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল
হক শেখ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক লিকু, বাস-
মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইদুল
ইসলাম সাইদ, বাস মিনিবাস মালিক সমিতির সড়ক সম্পাদক অহিদুল ইসলাম
খোকন। এসময় চালক, সহকারীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা, সড়ক দুর্ঘটনা রোধে চালক, মালিক, যাত্রীসহ সকলের সচেতন হওয়ার
আহ্ধসঢ়;বান জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451