বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ার জামগড়া চৌ-রাস্তার বেহাল দশা-খানাখন্দে গাড়ির যাত্রীদের চরম ভোগান্তি!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ২৩৯ বার পড়া হয়েছে

হেলাল শেখ,ঢাকাঃ  ঢাকার আশুলিয়ার জামগড়ার বিভিন্ন এলাকার রাস্তার বেহাল দশা-বৃষ্টি থামলেও মানুষের ভোগান্তি কমেনি। রবিবার সরেজমিনে গিয়ে-ঢাকার আশুলিয়া থানার জামগড়া চৌ-রাস্তা মোড়ে দেখা গেছে, রাস্তার মধ্যে এক ফিটেরও বেশি খানাখন্দ হয়েছে। দেখা যায়, ছয়তালা (বেরুন) বাগবাড়ি রোড, গফুর মন্ডল স্কুল রোড, ভিতরে সাগরের দোকান পযন্ত, দেখা যায় পানি কমলেও সারা এলাকায় খানাখন্দে ভরা। উক্ত রাস্তার বেহাল দশার কারণ জানতে চাইলে সেলিম নামের একজন শ্রমিক বলেন, এ এলাকায় কয়েক শত শিল্প কারখানা রয়েছে, এখানে ড্রেনেজ ব্যবস্থা নাজুক। নিষিদ্ধ পলিথিন আটকা পড়ে কিছু ড্রেনের মুখ বন্ধ হওয়ার কারণে রাস্তায় পানি বন্দী হয়ে থাকে আর গাড়ির ঠেঁকনায় রাস্তা ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। উক্ত রাস্তার বিষয়ে ফারুক নামের একজন ব্যবসায়ী জানান, এ এলাকায় শিল্প কারখানা অনেক বেশি, অপরিকল্পিত বিল্ডিং তৈরিকে দায়ী করেন তিনি। লাখ লাখ শ্রমিক বাসা বাড়িতে ভাড়া থাকেন এ এলাকায়। ময়লা ফেলার কোনো জায়গা নেই। বিশেষ করে হাইওয়ে রাস্তা থেকে-শাখা রোডগুলো এখন বেহাল দশা, এ যেন দেখার কেউ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসার ব্যবস্থা গ্রহণ করলে জনসাধারণের দূভোগ কিছুটা হলেও কমতো বলে মনে করেন অনেকেই। উক্ত বিভিন্ন রাস্তার ব্যাপারে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অফিসারের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। আজ রবিবার সকালে জামগড়া চৌ-রাস্তায় ডিউটিরত ট্রাফিক পুলিশের (টি এসআই) মুজিবুর রহমান বলেন, ইট ও বালুর বস্তা দিয়ে খানাখন্দ অনেকটা বন্ধ করা হয়েছে। এতে স্থানীয়রাও সহযোগীতা করেছেন।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451