শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে কপোতাক্ষ নদের বুকে মৎস্য শিকারের ধুম!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ২১০ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদ প্রতিনিধি:
ঝিনাইদহ ও যশোর জেলার মধ্যে দিয়ে প্রবাহমান কপোতাক্ষ নদে আছে
হাজারো প্রজাতির দেশীয় মাছ। নদীতে পানি সংকট হলেই প্রায় বিলুপ্ত হয়ে
যায় এসব মাছ।
প্রকৃতির আর্শীবাদে গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে
নেমে আসা ঢলে মরা খাল কপোতাক্ষ এখন প্রাণ ফিরে পেয়েছে। এর ফলে নদীতে
এখন ভরপুর মাছ। শুধু জেলে পরিবার না সকল ধর্মের সব বয়সী মানুষ
তোড়োজাল, ঠেলাজাল, চেড়ো, ঘুনি, দুয়াড়ি,বর্ষা,চাবুকসহ বিভিন্ন
যন্ত্রপাতি দিয়ে দিনরাত মেতে উঠেছে মৎস্য শিকারে।
সরোজমিনে ’’ ক্যামেরা পার্সন ইমরানকে নিয়ে ঝিনাইদহের মহেশপুর ও
কোটচাঁদপুর উপজেলা ঘুরে, দুই উপজেলার সদরসহ নদীর কূলবর্তী
ভালাইপুর,সলেমানপুর,পাশপাতিলা,সুন্দরপুর,পরানপুর, খালিশপুর ও গোয়ালহুদা
ছাড়াও বিভিন্ন গ্রাম অঞ্চলে গিয়ে দেখা গেছে গ্রামের প্রায় ৭০ শতাংশ
পরিবার মৎস্য শিকারে ব্যস্ত সময় পার করছেন।
শুধু যে নদীতে মাছ ধরছেন তা নয় নদীর সাথে আছে বিভিন্ন খাল বিলের
সংযোগ, তাছাড়া নদীর পানির তীব্র ধারা পার্শ্ববতী ধান, কচু, কলা,
ঝালক্ষেতেও চলে গেছে, ফলে বলা চলে মাছ যেখানে সেখানে।
গত ৬-৭ বছরের ভিতর মাছের এরুপ দৃশ্য দেখেনি বলে মনে করছেন এসব
এলাকার মাছ শিকার প্রিয় ব্যাক্তিবর্গ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451