সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মুন্সীগঞ্জে পদ্মার তীব্র স্রোতে শিমুলিয়ায় লঞ্চ, স্পিডবোট বন্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
  • ১৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

পদ্মায় তীব্র স্রোতের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি)।

আজ শুক্রবার সকাল ১১টা থেকে এই পথে লঞ্চ ও স্পিডবোট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চালু আছে সাতটি ফেরি।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। বন্ধ রাখা হয়েছে সব লঞ্চ ও স্পিডবোট। তবে চারটি রো রো ফেরি ও তিনটি কে-টাইপ ফেরি সীমিত আকারে চলাচল করছে। নদীর দুই পাশের ঘাট এলাকায় আটকে রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে রয়েছে ৮০টি দূরপাল্লার বাস।

বিআইডব্লিউটিএর নৌ ট্রাফিক ইন্সপেক্টর মো. সোলেমান জানান, সকাল থেকে ছোট লঞ্চ বন্ধ রাখা হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সব লঞ্চ ও স্পিডবোট। যাত্রীদের রো রো ফেরিতে পারাপারের জন্য বলা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451