শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘খালেদা জিয়া আদালতকে হেনস্থা করেছেন ‘

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭
  • ২২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতকে হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জিয়ার অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিয়ে খালেদা জিয়া অভিযোগ করেছেন, আদালত নাকি তাকে হেনস্তা করছে, তবে আমি বলবো তিনি (খালেদা জিয়া) আদালতকে হেনস্থা করেছেন।

বার বার সময় নিয়ে ৮ মাস বিচার কার্যক্রমকে বিলম্বিত করেছেন।

বৃহস্পতিবার খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে বিএনপি সমর্থিত আইনজীবীরা হাতাহাতি করে প্রমাণ করেছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, তারা আইন মানেন না। আজ শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর আয়োজিত আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। গুলশান-২ ইয়ুথক্লাবে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি একে এম রহমত উল্লাহ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451