বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ইন্টারনেট ধীর গতি থাকবে ২৩-২৭ অক্টোবর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ৩৭৬ বার পড়া হয়েছে
ইন্টারনেটের ধীর গতি থাকবে ২৩-২৭ অক্টোবর

অনলাইন ডেস্কঃ

সাবমেরিন ক্যাবলের কক্সবাজার প্রান্তে দ্বিতীয় রিপিটার প্রতিস্থাপনের কাজ চলছে। এর ফলে আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।আজ বৃহস্পতিবার বিএসসিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ অংশে কক্সবাজার ক্যাবল ল্যান্ডিং স্টেশন হতে ১১৫ দশমিক ৪ কিলোমিটার দূরে স্থাপিত দ্বিতীয় রিপিটারটি প্রতিস্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।

এ কাজের জন্য পাওয়া সিডিউল অনুযায়ী আগামী ২৩ অক্টোবর থেকে আনুমানিক ৩ বা ৪ দিন SEA-ME-WE-4 এর বাংলাদেশ অংশে বিএসসিসিএলএর সব সার্কিট বন্ধ থাকবে।এর ফলে আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে।

তবে বিজ্ঞপ্তিতে এও জানানো হয়, ওই সময়ে SEA-ME-WE-5 সাবমেরিন ক্যাবল ও আইসিটি অপারেটরগুলোর সার্কিট চালু থাকবে। ফলে দেশের ব্যান্ডউইডথ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে IIG এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়।

সুত্র/Rtv online

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451