শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইনজামাম–ভাতিজার কীর্তি, অভিষেকে সেঞ্চুরি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭
  • ২৫৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

তাঁকে দলে নেওয়ায় কম কথা শুনতে হয়নি পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক ইনজামামুল হককে। কারণ তারুণ ব্যাটসম্যান ইমামুল হক যে তাঁর ভাতিজা। শ্রীলঙ্কবার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমে, দারুণ একটি কীর্তিও গড়ে ফেললেন এই তরুণ ব্যাটসম্যান। অভিষেকে সেঞ্চুরি করে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি।

পাকিস্তানের পক্ষে দ্বিতীয় এবং বিশ্বের ১৩তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেন ইমামুল। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে ১২৫ বলে ১০০ রানের চমৎকার ইনিংসটি খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

এর আগে ১৯৯৫ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন সেলিম ইলাহি। দীর্ঘদিন পর আরেক পাকিস্তানি হিসেবে এই কীর্তিটি গড়েন ইমামুল।

 

ইংল্যান্ডের ডেনিস অ্যামিস ১৯৭২ সালে প্রথম এই রেকর্ড গড়েন, ওয়ানেডে অভিষেকে সেঞ্চুরি করেন।  এর পর ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইনস, ১৯৯২ সালে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, ১৯৯৫ সালে পাকিস্তানের সেলিম ইলাহী, ২০০৯ সালে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল,  ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম,  ২০১১ সালে নিউজিল্যান্ডের রব নিকোল,  ২০১৩ সালে অস্ট্রেলিয়ার ফিল হিউজেস,  ২০১৪ সালে ইংল্যান্ডের মাইকেল লাম্ব, ২০১৫ সালে হংহংয়ের মার্ক চ্যাপম্যান,  ২০১৬ সালে ভারতের লোকেশ রাহুল এবং একই বছর দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা এই কীর্তি গড়েন।

ইমামুলের এই রেকর্ডের দিনে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান সহজেই জয় তুলে নিয়েছে। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে ২০৮ রান করে। জবাবে পাকিস্তান সাত উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451