শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘আমি ভালো আছি, সুস্থ আছি’ কর্মী ও সমর্থকদের উদ্দেশে খালেদা জিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ২৩৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডেস্কঃ 

বিকেল থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী অপেক্ষা করছিলেন তাঁর জন্য। অবশেষে বিকেল ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নেতাকর্মী ও উৎসুক সাধারণ মানুষের ভিড় ঠেলে তিনি যখন গুলশানের নিজ বাসভবনে পৌঁছান, তখন বাজে সন্ধ্যা ৭টা ৫৫।

গাড়ি থেকে নেমে দলের নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আমি ভালো আছি, সুস্থ আছি।’

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন।

এদিকে বিপুলসংখ্যক নেতাকর্মীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে যে জনস্রোত, এটাই প্রমাণ করে তিনি জনপ্রিয় নেত্রী।’

এদিকে আজ বিমানবন্দর সড়ক থেকে গুলশান পর্যন্ত বিপুলসংখ্যক নেতাকর্মীর ভিড় দেখা যায়। আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গাড়িবহর বের হয় পৌনে ৬টার দিকে। নেতাকর্মীদের ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়িবহর বেশ ধীরে ধীরে যায়।

গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই লন্ডনে অবস্থান করছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451