রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

পীরগঞ্জে ব্যবসায়ীকে হত্যা ও দোকান জ্বালিয়ে দেওয়ার হুমকি, র‌্যাব সহ পীরগঞ্জ থানায় অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ২২৫ বার পড়া হয়েছে

 

 

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) থেকে ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক
ব্যবসায়ীকে মোবাইল ফোনে হত্যা ও তার ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে ক্ষতি সাধন
করার হুমকি দেওয়া হয়েছে। আতংকিত ঐ ব্যবসায়ী এর প্রতিকার চেয়ে পীরগঞ্জ
থানা পুলিশ সহ দিনাজপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নিকট লিখিত
আবেদন করেছেন। অভিযোগে জানা যায়, পীরগঞ্জ পৌর শহরের আর এম স্কুল মোড়ে
মেসার্স রিয়ান স্টোরের মালিক আছিমউদ্দীন বেশ কয়েক বছর ধরে বিভিন্ন
কোম্পানীর স্থানীয় ডিস্ট্রিবিউটার হিসেবে সুনামের সাথে ব্যবসা করে
আসছেন। গত কয়েক মাস ধরে অজ্ঞাত ব্যক্তি ০১৭৭৭২৮৫৩০৯ এবং ০১৭৮২৪৯৫৫১৪
নম্বর মোবাইল ফোন থেকে ঐ ব্যবসায়ীকে হত্যা করে লাশ গুম এবং তার ব্যবসা
প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংশ করে দেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছে।
গত ৯ অক্টোবর দুপুর ১২.৫৮ ঘটিকায় ঐ মোবাইল নম্বর হতে ব্যবসায়ী
আছিমউদ্দীনের ব্যবহৃত মোবাইলে আবারো ফোন করে একই প্রকার হুমকি ধামকি
দেওয়া হয় যা ঐ ব্যবসায়ীর মোবাইলে রেকর্ড করা হয়। অবস্থা বেগতিক দেখে এর
প্রতিকার চেয়ে ঐ ব্যবসায়ী ১১ অক্টোবর পীরগঞ্জ থানায় ঐসব মোবাইল নম্বর
উল্লেখ করে জিডি করেন (জিডি নং ৪২৮)। এদিকে আতংকি ব্যবসায়ী
আছিমউদ্দীন ঘটনার বর্ননা দিয়ে গত ১৩ অক্টোবর দিনাজপুর র‌্যাব ক্যাম্পের
কোম্পানী কমান্ডারের নিকট আবেদন করেছেন যার রিনিভ নম্বর ৩১৬। এ বিষয়ে
বুধবার দুপুরে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান বলেন, জিডি’র সুত্র ধরে তদন্ত
চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451