শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দ্বিতীয় ম্যাচে মুশফিককে নিয়ে দুঃশ্চিন্তা?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ২৬৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

সিরিজের প্রথম ম্যাচে মুশফিকুর রহিমের ব্যাটেই সম্মানজনক স্কোর দাঁড় করিয়েছিল বাংলাদেশ। ১১৬ বলে ১১০ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। মুশি ধারাবাহিকভাবে ভালো খেলায় ব্যাটিং নিয়ে চিন্তাটা কম ছিল টাইগার সমর্থকদের। তবে হুট করেই আবার তাদের চিন্তাটা বেড়ে গেল। শোনা যাচ্ছে মুশফিক নাকি হ্যামস্ট্রিংয়ে চোটে পড়েছেন। এই কারণে দ্বিতীয় ওয়ানডেতে নাও খেলতে পারেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এমনটা হলে দ্বিতীয় ওয়ানডের আগে সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সত্যিই বড় একটা ধাক্কা।

কিম্বার্লিতে বাংলাদেশ হারলেও মুশফিকের ব্যাটিংই দলের মান-সম্মান বাঁচিয়ে দেয়। তবে সেই মুশফিকই দ্বিতীয় ম্যাচের আগে ইনজুরিতে ভুগছেন। শোনা যাচ্ছে, পায়ের পেশিতে টান পেয়েছেন তিনি। আজ নাকি অনুশীলনও করেননি মুশি।

বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, প্রথম ম্যাচেই নাকি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মুশফিক। এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। আশা করা যাচ্ছে, দ্বিতীয় ম্যাচের আগেই সেরে উঠবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বাংলাদেশ।

প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৭৮ রান তাড়া করতে নেমে একটিও উইকেট হারায়নি দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ইতিহাসে এত বেশি রান করে ১০ উইকেটে হারের নজির আর একটিও নেই। সপ্তম দল হিসেবে ২০০ রানের বেশি করে ১০ উইকেটে হারল বাংলাদেশ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451