রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সাত শিশু ও এক বৃদ্ধার স্বজনদের সন্ধান চায় পুলিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭
  • ১৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

রাজধানীর বিভিন্ন স্থানে পাওয়া সাত শিশু ও এক বৃদ্ধার ঠিকানা বা আত্মীয়স্বজনের সন্ধান চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার ডিএমপির ওয়েবসাইটে আটজনের ছবি প্রকাশ করে তাদের সম্পর্কে জানতে চাওয়া হয়।

তারা হলো রত্না (৯),  সুমাইয়া (১৪), মো. রাকিব (৭), সুশান্ত (৭), সাদিয়া আক্তার মিম (১১), মমতাজ (৬০), ঊর্মি (৩) ও ফারিয়া (১১)।

১. রত্না সম্পর্কে বলা হয়েছে, গত ৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার টেকপাড়া মানিকদিয়া এলাকায় তাকে পাওয়া যায়। পুলিশের জিজ্ঞাসাবাদ রত্না জানায়, সে ঢাকায় এক বাসায় কাজ করত। তার বাড়ি খুলনায়।

২. গত ১০ অক্টোবর মালিক জামাল নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সুমাইয়াকে বাসা থেকে বের করে দেয়। এরপর সে আনসার সদস্যদের কাছে আশ্রয় নেয়। তারা তাকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করে। তার বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারায়।

৩. গত ৮ অক্টোবর পথচারীরা রাকিবকে যাত্রাবাড়ী চৌরাস্তায় রাস্তার ওপর কান্নাকাটি করতে দেখে থানায় হস্তান্তর করে। তার বাড়ি কোথায় তা জানা যায়নি।

৪. ৮ অক্টোবর কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু হানিফ অভিসার সিনেমা হলের সামনে সুশান্তকে পান। শিশুটির বাড়ি সুনামগঞ্জে।

৫. নারিন্দা রোডে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে সাদিয়া আক্তার মিমকে কান্নাকাটি করতে দেখেন সুমন চন্দ্র দাস নামের এক ব্যক্তি। তার বাড়ি মাগুরায় বলে জানায়।

৬. ঢাকার খিলক্ষেত থানা এলাকার নিকুঞ্জ-২ এলাকায় মমতাজ ও তাঁর নাতি ঊর্মিকে কান্নাকাটি করতে দেখেন মো. আশিক নামের এক ব্যক্তি। পরে তাদের থানায় হস্তান্তর করেন। তাদের বাড়ি পিরোজপুর।

৭. শিশু ঊর্মিকে মমতাজের সঙ্গে পাওয়া যায়।

৮. গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফারিয়াকে (১১) উদ্ধার করে সবুজবাগ থানায় নেওয়া হয়। সে জানায়, তার মা ও বাবা আলাদা থাকেন। সে তার মায়ের সঙ্গে থাকতে চায় না। বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিতে আসবেন না বলে তাকে জানান।

কোনো ব্যক্তি সাত শিশু ও এক নারীর ঠিকানা বা আত্মীয়স্বজনের খোঁজ জেনে থাকলে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে ডিএমপি। যোগাযোগ : ডিউটি অফিসার-মোবাইল নম্বর ০১৭৪৫-৭৭৪৪৮৭, টেলিফোন নম্বর ০২৯১১০৮৫।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451