বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাভারে অভিমান করে যুবকের আত্মহত্যা!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ১৮৫ বার পড়া হয়েছে

হেলাল শেখ ,সাভারঃ 

রাজধানীর উপকণ্ঠ সাভারে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই যুবক বাবার ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন।

আজ সোমবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত যুবকের নাম শাহিন মিয়া (১৮)। তিনি শ্যামপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

বাবা লোকমান হোসেন বলেন, কয়েকদিন ধরে শাহিন নেশা করার জন্য তাঁর কাছে কয়েকশ টাকা চাচ্ছিলেন। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করায় সকালে নিজের ঘরে বিষপান করে আত্মহত্যা করেন শাহিন। খবর পেয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠান।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451