শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খোলা ট্রাকে ময়লা-আবর্জনা পরিবহনে নিষেধাজ্ঞা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ২৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানী ঢাকায় খোলা ট্রাকে ময়লা-আবর্জনা পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।সেইসঙ্গে রাজধানীতে দিনের বেলায় ময়লা অপসারণ না করতে সিটি করপোরেশনকে নির্দেশ দেয়া হয়েছে। এ কাজের জন্য রাতে সুনির্দিষ্ট  সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।

আজ (সোমবার) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে ঢাকা সিটির সব ময়লা অপসারণের নির্দেশ দেয়া হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনকে।

এ ময়লা অপসারণে ঢাকনাযুক্ত গাড়ি ব্যবহারেরও নির্দেশ দিয়েছেন আদালত।আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ঢাকার দুই সিটির এক কোটি ৮০ লাখ মানুষের জীবন যাপনে প্রতিদিন গড়ে পাঁচ হাজার টন বর্জ্য তৈরি হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451