তালা প্রতিনিধি ঃ ‘‘দুর্যোগ সহনীর আবাস গড়ি নিরাপদ বাস করি” এই প্রতিপাদ্যকে
সামনে রেখে সাতক্ষীরা তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্ধসঢ়;যাপন উপলক্ষে র্যালী ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীর
শেষে উপজেলা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তালা উপজেলা ভারপ্রাপ্ত
নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা প্রেসক্লাবের
সভাপতি প্রভাষক প্রণাব ঘোষ বাবলুর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা
পরিষদের ভাইচ চেয়ারম্যান জেবুনেচ্ছা খানম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা
বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার
রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন জাহান, তালা থানার এস আই মিজানুর রহমান ও
মাহফুজুর রহমান প্রমুখ। এ সময় তালা মহিলা কলেজ, তালা শহীদ আলী আহম্মদ সরকারি উচ্চ
বিদ্যালয়, তালা শহীদ কামেল মডেল হাই স্কুলের শিক্ষক/শিক্ষার্থী,সাংবাদিক,এনজিও প্রতিনিধি
সহ গন্যমান্য বেক্তিবর্গ উপস্থিত ছিলেন।