শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ৩ আহত ২৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭
  • ১৯০ বার পড়া হয়েছে

 

শুভ ঘোষ,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে ৪০ জন যাত্রী
নিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন জন
নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৫ যাত্রী। আজ
বেলা ৩টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়ার
দানিয়াপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গীতা
পাল (৬০), সালমা বেগম (৪৭) ও বাসচালক স্বপন (৩৫)
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আবুল কালাম জানান, এস এস পরিবহনের একটি যাত্রীবাহী
বাসটি ঢাকা থেকে টঙ্গীবাড়ির বেতকার উদ্দেশ্যে ছেড়ে
আসে। বাসটি বিকেল সোয়া ৩ টার দিকে সিরাজদিখানের
ধানিয়াপাড়া এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী
একটি পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় দুর্ঘটনা খবর পেয়ে
পুলিশ ঘটনা স্থলে পৌছে, শ্রীনগর ফায়ার সার্ভিস ও
স্থানীয়দের সহযোগিতায় বাস থেকে কয়েক জনকে গুরুত্বও
আহত অবস্থায় উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেয়ার পথে তিনজন মারা যায়। সেখানে কর্তব্যরত
ডাক্তার ৩ জনকে মৃত ঘোষণা করেন।

এদের মধ্যে ২জন নারী ও ১জন পুরুষ রয়েছেন। এ ঘটনায় গুরুত্বর
আহত অবস্থায় আরো ১৫ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১
জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের দেয়া শেষ তথ্যে বাসের ভিতর আর
কোনো যাত্রী নেই বলে জানানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451