বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকার বিচার বিভাগ‌কে আক্রমণ কর‌ছে : মওদুদ আহ‌মদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ১৬৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডট কম ঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যা‌রিস্টার মওদুদ আহ‌মদ বলেছেন, বিচার বিভাগ‌কে সরকা‌রের ডি‌ফেন্ড (রক্ষা) করার কথা কিন্তু সরকারই বিচার‌ বিভাগ‌কে আক্রমণ কর‌ছে। দে‌শে তো বিচার‌ বিভা‌গের স্বাধীনতা ব‌লে আর কিছু থাক‌ল না।

আজ বুধবার বি‌কে‌লে ‘প্রধান‌ বিচারপ‌তির ছু‌টি’ নি‌য়ে বিদেশি কূট‌নীতিকদের সঙ্গে গুলশা‌নের হো‌টেল লেক‌ শোরে আয়োজিত বৈঠকে এসব ব‌লেন মওদুদ আহমদ।

বৈঠক শে‌ষে বের হওয়ার সময় মওদুদ আহ‌মদকে সাংবা‌দিকরা প্রশ্ন করেন যে বৈঠকটা হঠাৎ কী নি‌য়ে? এ সময় মওদুদ আহ‌মদ ব‌লেন, ‘এই যে দে‌শে ক্রাইসিস চল‌ছে, প্রধান বিচারপ‌তির ছু‌টি নি‌য়ে, ষোড়শ সং‌শোধনী বাতিলের রায় নিয়ে, একটা রায়‌কে কেন্দ্র ক‌রে এমন ক্রাইসিস, বাংলা‌দে‌শের বিচার বিভাগ‌কে সরকা‌রের ডিফেন্ড (রক্ষা) করার কথা কিন্তু সরকারই বিচার‌ বিভাগ‌কে আক্রমণ কর‌ছে। দে‌শে তো বিচার‌ বিভা‌গের স্বাধীনতা ব‌লে আর কিছু থাক‌ল না।’
বিএনপির অন্য কোনো নেতা এ বৈঠক নি‌য়ে কথা বল‌তেই রা‌জি হন‌নি।

‌লেক শোর হো‌টে‌লের ল‌বি‌তে চীন, যুক্তরাজ্য, নরও‌য়ে, ডেনমার্ক, নেপাল, মালদ্বীপসহ আরো ক‌য়েক‌টি দে‌শের দূতাবা‌সের গা‌ড়ি প্রবেশ ক‌র‌তে দেখা গেছে।

বৈঠকে বিএনপির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যা‌রিস্টার মওদুদ আহ‌মদ, স্থায়ী ক‌মিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান, সুপ্রিম কোর্ট আইনজীবী স‌মি‌তির সভাপতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা‌ ওবা‌য়েদসহ আরো অনেকে উপ‌স্থিত ছি‌লেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451