বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে বাল্য বিয়ে হলে শাস্তির আওতায় আনা হবে কাজীকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ঃ
শ্রীপুরে কোথাও বাল্য বিয়ে হলে প্রথমে বিয়ের কাজীকে শাস্তির
আওতায় আনা হবে। কোথাও বাল্য বিয়ের আয়োজনের প্রস্তুতি হলে
শ্রীপুর উপজেলা ইয়ুথ ফোরাম উপজেলা প্রশাসনকে তথ্য সরবরাহ
করবে।
শিশু সুরক্ষা নিশ্চিত ও বাল্য বিয়ে প্রতিরোধে গাজীপুরের শ্রীপুর
উপজেলা পরিষদ সভাকক্ষে এমন সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। বুধবার
দুপুর ১২টায় শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ইয়ুথ
ফোরামের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার
সিদ্ধান্ত ঘোষণা করে বলেন, ইয়ুথ ফোরামের মাসিক সভা
আয়োজনের জন্য উপজেলা পরিষদ চত্বরে একটি নির্দিষ্ট কক্ষ
ব্যবহারের সুযোগ দেয়া হবে। খাস জমি দেখে পরবর্তীতে
ফোরামের জন্য জায়গা বরাদ্দেরও ব্যবস্থা করা হবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা
আকতারের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা ইয়ুথ ফোরামের সভাপতি
সাহিদা আক্তার স্বর্ণার সঞ্চালনায় বক্তব্য দেন শ্রীপুর থানার
পরিদর্শক (তদন্ত) শেখ সাদী, উপজেলা মৎস্য কর্মকর্তা
বদিউজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিণী
কর্মকার, তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন,
শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ডেইলী স্টার’র
গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক আবু বকর সিদ্দিক
আকন্দ, সাধারন সম্পাদক কাজী আকতার হোসেন, সাংগঠনিক
সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিনিদিন’র শ্রীপুর প্রতিনিধি
মাহবুবুর রহমান আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির
সাধারন সম্পাদক ও দৈনিক সংবাদ’র শ্রীপুর প্রতিনিধি এম রুহুল

আমীন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মসুচী সমন্বয়কারী
নজরুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান
তাজউদ্দিন আহমেদ, শিক্ষক আবুল কালাম আজাদ, হারুন অর রশীদ
প্রমূখ।
সবশেষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বাল্য
বিয়ে প্রতিরোধ বিষয়ক নাটিকা পরিবেশন করা হয়। এতে ইয়ুথ
ফোরামের সদস্যরা অভিনয় করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451