বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে ক্যামেরা বের করতেই সাংবাদিককে পেটাল সার্জেন্ট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
  • ১৮৫ বার পড়া হয়েছে

হেলাল শেখ, ঢাকাঃ

রাজধানীর মৎস্য ভবন এলাকায় ব্যাগ ক্যামেরা বের করে ছবি তুলতে যাওয়ায় নাসির উদ্দিন নামে এক এক ফটো সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে মুস্তাইন নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। নাসির মানবজমিন পত্রিকায় কর্মরত আছেন।জানা যায়, প্রেসক্লাবে অ্যাসাইনমেন্ট শেষে ফটো সাংবাদিক নাসির তার মোটরসাইকেল যোগে অফিসে যাচ্ছিলেন। এসময় মৎস্য ভবনের সামনে তাকে থামিয়ে সার্জেন্ট মুস্তাইন তার গাড়ির কাগজপত্র দেখতে চান। কাগজপত্র ঠিক থাকলেও তার সঙ্গে হেলমেট না থাকায় একটি মামলা দিতে চান সার্জেন্ট। মামলা না দেওয়ার অনুরোধ করলেও তিনি শোনেননি এবং মামলা দেন।

নাসির উদ্দিন বলেন, আমার হেলমেট ৩/৪ দিন আগে চুরি হয়েছে বলে আমি সার্জেন্টকে জানায়। আমি সার্জেন্টকে বলি বেতন পেলে কিনব। কিন্তু তিনি কোনো কথা না শুনেই মামলা দেন। আর আমাকে বলেন আমি নাকি হলুদ সাংবাদিক। এসময় আমি ব্যাগ থেকে ক্যামেরা বের করার সঙ্গে সঙ্গে আমার জামার কলার ধরে চড়-থাপ্পড় মারতে থাকেন তিনি। মারতে মারতে পুলিশ বক্সে নিয়ে যান ওই সার্জেন্ট। পরে সিনিয়র সাংবাদিকরা এসে আমাকে উদ্ধার করেন।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, ট্রাফিক-দক্ষিণের সহকারী কমিশনার (এসি) এ বিষয়ে তদন্ত করছেন। তবে প্রাথমিক তদন্তে সার্জেন্ট মুস্তাইনের ‘অসৌজন্যমূলক আচরণ’ পাওয়া গেছে। তাকে ক্লোজ করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451