সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তাড়াশে ঝুঁকিপুর্ন ভবনেই ২ বছর যাবত চলছে বন বিভাগের কার্যক্রম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ১৬০ বার পড়া হয়েছে

 

 

সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে ঃ সিরাজগঞ্জের তাড়াশে
২ বছর যাবৎ ঝুঁকিপুর্ন ভবনেই সুমূহ ক্ষতির সম্ভাবনা নিয়েই চলছে
বন বিভাগের কার্যক্রম । সরজমিনের বন বিভাগের তাড়াশ উপজেলা
কার্যালয়ে গিয়ে দেখা গেছে,ভবনটি জরার্জীন অবস্থা বিরাজ করছে।
এর মধ্যেই কাজ করছেন বন বিভাগের উপজেলা কার্যালয়ে কর্মরত মালী
জয়নাল আবেদীন (৪৭)। ঘরে চালা নেই,ভবনের দেওয়ালে ধরেছে বড় বড় ফাটল।
নেই কোন আসবাব পত্র। অথচ এটাই বন বিভাগের উপজেলা কার্যালয়।
উপজেলান বন কর্মকর্তা মসলেম উদ্দিন জানান,১৯৮০ সালে নির্মিত বন
বিভাগের বর্তমান কার্যালয়টি আধা পাকা ভবনে সরকারী হাসমুরগীর
খামার কার্যালয় করা হয়। পরে উপজেলা প্রতিষ্ঠা হলেএ ভবনেই উপজেলা বন
বিভাগের অফিস স্থাপন করা হয়। এর পর গত ৩০ বছরেও এ ভবনের কোন
সংস্কার কাজ করা হয়নি। সরবরাহ করা হয়নি কোন আসবাব পত্র । তার পরও
স্থানীয় ভাবে বন কর্মকর্তারা এখানেই অফিস করে থাকেন।
ঝুাঁকিপুর্ন হলেও এখানে বনবিভাগের চারা বীজ উৎপাদন,২য় চারা
আবর্তন,বাগান কর্তন,বিভিন্ন উৎপাদিত চারা বিক্রির কাজ সহ
অফিসের যাবতীয় কার্যাবলী সর্ম্পুন করতে হয় বাধ্য হয়েই। এদিকে
২০১৫ সালে কাল বৈশাখী ঝড়ে জরাজীর্ন ভবনটির চালা উড়ে যায়। ফাটল
ধরে ভবনের দেওয়ালে । পরিত্যাক্ত ভবনে ২ বছর ঢুকতেই পারেনি উপজেলা বন
কর্মকর্তা মসলেম উদ্দিন। আর এ ঝড়েই একে বারেই পরিত্যাক্ত হয়ে পরে
উপজেলা বন বিভাগের কার্যালয়টি। তার পরও করার কিছুই নেই।
বর্তমানে উপজেলা বন বিভাগের সকল কাগজ পত্র উপজেলা বন
কর্মকর্তপার বাড়ীতে রেখে সকল কার্যক্রম চলছে এমনটি জানিয়েছেন
উপজেলা বন কর্মকর্তা মো.মসলেম উদ্দিন। এ প্রসঙ্গে এস এম
ফেরদৌস ইসলাম জানান, উপজেলা বন বিভাগের কার্যালয়টি জরাজীর্ন
হলেও তারা নতুন ভবনের জন্য কোন আবেদন করেননি। আবেদন করলে ব্যবস্থা
নেওয়া হবে।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451