বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্ল্যাকার্ড ঝুলিয়ে এক যুবককে নির্যাতনের অভিযোগ ভোলায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০১৬
  • ৪১২ বার পড়া হয়েছে

বুধবার দুপুরে শহরের সদর রোডে জেলা ড্রাগ কেমিস্ট অ্যান্ড ফার্মাসিস্ট সমিতির সদস্যরা এ ঘটনা ঘটান বলে সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির জানান।
“ছেলেটি চুরি করতে পারে। তাই বলে কেউ আইন হাতে তুলে নিতে পারে না।”

পুলিশ ওই যুবককে উদ্ধার এবং ড্রাগ কেমিস্ট অ্যান্ড ফার্মাসিস্ট সমিতির কর্মকর্তাদের সতর্ক করে দিয়েছে বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শী মোকাম্মেল হক, শ্যামল ও সৈকত জানান, শহরের সদর রোডের উত্তরণ ফার্মেসিতে ওই যুবক ওষুধ কিনতে গেলে তাকে দোকানে রেখে বিক্রেতা মিজান বাইরে যান। এসময় যুবকটি প্রায় তিন হাজার টাকার ওষুধ নিয়ে কৌশলে পালাতে গেলে দোকান কর্মচারীরা তাকে ধরে মারধর করে মালিক সমিতির হাতে তুলে দেয়।

সেখানে তাকে আবার মারধর করে গলায় ‘আমি চোর’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে বৃষ্টির মধ্যে সারা শহর ঘোরানো হয় বলে জানান তারা।

জেলা ড্রাগ কেমিস্ট অ্যান্ড ফার্মাসিস্ট সমিতির সম্পাদক হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “ছেলেটিকে পুলিশে দেওয়া হয়েছে; মারধর করা হয়নি।”

এর আগেও ছেলেটি বিভিন্ন দোকানে ওষুধ কিনতে গিয়ে চুরি করেছে বলে দাবি করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451