শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধান বিচারপতিকে নিয়ে ওবায়দুল কাদেরের পাল্টা প্রশ্ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৭ অক্টোবর, ২০১৭
  • ২৫১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন .কমঃ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিসার জন্য অস্ট্রেলিয়ান হাইকমিশন আর পূজাতে বাইরে যাওয়া প্রমাণ করে প্রধান বিচারপতি গৃহবন্দি নন। তিনি বলেন, ‘গৃহবন্দি করা হলে তিনি স্বাধীনভাবে এ দুটি কাজ কী করে সম্পন্ন করলেন?’

আজ শুক্রবার আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে ওই কার্যালয়ের অফিস সহকারী মো. সিরাজ মিয়ার জানাজায় অংশ নেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল লক্ষ্মীপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে তাঁর স্ত্রীকে নিয়ে শ্রদ্ধা জানাতে গেলেন কেমন করে? অস্ট্রেলিয়ান হাইকমিশন অফিসে ভিসার জন্য তিনি হাজিরা দিলেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘মওদুদ আহমেদের মুখে প্রধান বিচারপতির স্বাক্ষর জাল বা ভুয়া এটা ভূতের মুখে রাম নাম ধ্বনির মতো।’

গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। শারীরিক অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেছেন তিনি। তবে বিএনপির অভিযোগ, প্রধান বিচারপতি অসুস্থ নন, তাঁকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451