শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংগীতশিল্পী মিলাকে নির্যাতনের মামলায় তাঁর স্বামী কারাগারে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৩১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

সংগীতশিল্পী মিলাকে নির্যাতনের মামলায় তাঁর স্বামী পারভেজ সানজারিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আজ শুক্রবার আসামি পারভেজকে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করে। শুনানি শেষে বিচারক জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল বৃহস্পতিবার রাতে মিলার স্বামী পারভেজ সানজারিকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। এর আগে মিলা ওই থানায় স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার নথি থেকে জানা যায়, বিয়ের পর পর্যায়ক্রমে কয়েকবার মিলাকে মারধর করেছেন স্বামী পারভেজ। সর্বশেষ গত ৩ অক্টোবর তাঁকে মারধর করা হয়। মিলার বাবা চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা হয়।

এর আগে মিলার স্বামী পাঁচ লাখ টাকা যৌতুক নিয়েছেন। আরো ১০ লাখ টাকা দাবি করেছেন। টাকা না পেয়ে তাঁকে মারধর করেছেন। মামলায় মিলার বাবা সাক্ষী হয়েছেন।

মিলার স্বামী পারভেজ একটি বেসরকারি বিমান সংস্থার পাইলট। চলতি বছরের ১২ মে মিলা-পারভেজের বিয়ে হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451