মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস গুজব : স্বাস্থ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৩০৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন.কমঃ

চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে (২০১৭-১৮) ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁস হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে এসে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে রাজধানীসহ সারা দেশের ২০টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বার ভর্তি-ইচ্ছুকদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৮২ হাজার ৭৮৮ শিক্ষার্থী। দেশে সরকারি ৩১টি মেডিকেল কলেজের মোট আসনসংখ্যা তিন হাজার ৩১৮টি।

আজ সকালে পরীক্ষা শুরু পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে। স্বাস্থ্যমন্ত্রী ঢাবিতে কেন্দ্র পরিদর্শনে গেলে সাংবাদিকরা বিষয়টি তাঁর দৃষ্টিতে আনেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অন্যান্য বছরের মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের প্রশ্ন ফাঁস হয়নি। প্রশ্ন ফাঁসের ঘটনা গুজব। এতে আপনারা কান দেবেন না।’

‘যারা প্রশ্ন ফাঁস করে, তারা মেধাবীদের শত্রু। এ পরীক্ষায় যাঁরা মেধাবী, তাঁরাই উত্তীর্ণ হয়ে মেডিকেলে ভর্তি হবেন।’

দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ব্যাপারে মোহাম্মদ নাসিম বলেন, ‘যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাদের জন্য ৫ মার্ক কাটা হবে এবং নতুন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগামীতেও এভাবে চলতে থাকবে।’

‘ডিভাইস নিয়ে হলে’

পরীক্ষা চলাকালীন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে ঢুকেছে এক শিক্ষার্থী। ঢাকা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই পরীক্ষার্থীর নাম মাজহারুল ইসলাম। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।

সূত্র জানায়, মাজহারুল ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর করছিল। প্রথমে বিষয়টি শিক্ষকরা বুঝতে পারেননি। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার আগমুহূর্তে ধরা পড়েন। তাঁকে নিউমার্কেট থানায় দেওয়া হবে বলে জানায় হল কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ওই শিক্ষার্থীকে থানায় দেওয়ার কথা রয়েছে। এখনো থানায় আনা হয়নি। এ ব্যাপারে পরীক্ষা কমিটি সিদ্ধান্ত নেবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451