মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রধান বিচারপতি সিনহা ঢাকেশ্বরী মন্দিরে পূজা করলেন 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ২৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

পুরান ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে সস্ত্রীক যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মন্দিরে গিয়ে পূজা করেন।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল বলেন, ঢাকেশ্বরী মন্দিরে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

অ্যাডভোকেট রানা দাশগুপ্ত  জানিয়েছেন, ‘সন্ধ্যা ৬টায় এসে প্রধান বিচারপতি মন্দিরের বিশ্রামাগারে যান। এ সময় ওনার সঙ্গে হাই হ্যালো হয়। কিন্তু ছুটির বিষয়ে তিনি কিছুই বলেননি। আমরাও জিজ্ঞাসা করিনি। তবে ওনাকে দেখে আগের মতো স্বাভাবিক মনে হয়েছে। তিনি অসুস্থ কি না বোঝা যায়নি।’

এর আগে বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন আইনমন্ত্রী আনিসুল হক। ৩৫ মিনিটব্যাপী সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী বলেন, ‘তাঁর শরীরের খোঁজখবর নেওয়ার জন্য বাসভবনে গিয়েছি। প্রধান বিচারপতি বিশ্রাম নিচ্ছেন। তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে কথা হয়েছে। তিনি দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন।’

আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম জানান, বিকেল ৪টা ৫ মিনিটে প্রধান বিচারপতির বাসভবনে যান আইনমন্ত্রী। সাক্ষাৎ শেষে ৪টা ৪০ মিনিটে বের আসেন।

গত সোমবার ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে ৩ অক্টোবর সকাল ৯টা ১০ মিনিটে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। এরপর ওই দিন দুপুর সোয়া ২টায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণ সভা অনুষ্ঠিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451