শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর মিরপুরে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ১৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

রাজধানীর মিরপুরে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার দুপুর ২টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের ৪ নম্বর রোডের একটি বাসা থেকে মমিন হোসেন (১৯) নামে ওই তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মমিন নাটোরের বড়াইগ্রাম উপজেলার মনাইর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বাস করতেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, মৃত মমিন রাজধানীর একটি কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তেন। পড়াশোনায় খারাপ করায় পরিবারের সদস্যরা তাঁকে বকাঝকা করেন। এতে অভিমান করে মমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে তাঁর স্বজনরা ধারণা করছেন।

সন্ধ্যায় মমিনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান ওসি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451