রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ৭ রোহিঙ্গা আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ১৭০ বার পড়া হয়েছে

 

সেলিম হায়দার,সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে নারী, পুরুষ ও
শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটক রোহিঙ্গারা নাকি
কাজের সন্ধানে ভারতে যাবার জন্য এসেছিলেন। মঙ্গলবার সকালে কলারোয়া
উপজেলার হিজলদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা
হলেন, মো. পারভেজ মিয়া (২০), সাইফুল ইসলাম (২৭), মোছাঃ শুকতারা বিবি
(১৯), সেলিম আহমেদ (২৮), আসমা খাতুন (২৩), জাকির হোসেন (২), ও মরিয়ম
(৮ মাস)। আটককৃতদের সবারই বাড়ি মায়নমারের মংডু জেলার বড়সিকদারপাড়া
ও ধৌনসিলপাড়া গ্রামে।
কলারোয়া হিজলদী বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুখ জানান, হিজলদী
বাজারে সাত রোহিঙ্গা ঘুরাঘুরি করার সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের
নাম পরিচয় জিজ্ঞাসা করলে তার মিয়ানমারের নাগরিক বলে জানান। তারা কাজের
সন্ধানে অবৈধ পথে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময়
বিজিবি সদস্যরা তাদের আটক করে। তিনি আরো জানান, আটককৃত
রোহিঙ্গাদের কলারোয়া থানায় সোপার্দ করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451