শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গিয়ে ফিরে এলেন আইনজীবীরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ২৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটির আবেদনের পর তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে ফিরে এসেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা।

আজ সোমবার বিকেলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে যায় সমিতির সভাপতি জয়নুল আবেদিন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। আধা ঘণ্টার মতো অপেক্ষার পর তাঁরা ফিরে যান।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, বিকেল সাড়ে ৫টার দিকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে যাওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) রফিক বলেন, প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে তিনি বিষয়টি জানাচ্ছেন। কিছুক্ষণ পর রফিক জানান, প্রধান বিচারপতি অসুস্থ। এ জন্য তিনি কারো সঙ্গে দেখা করতে পারছেন না। এরপর পুনরায় দেখা করার জন্য অনুমতি চাইলে প্রধান বিচারপতি জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। কিন্তু আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে এ মুহূর্তে দেখা করা সম্ভব না। সেখানে আধা ঘণ্টার মতো তাঁরা অপেক্ষা করে চলে আসেন।

খোকন বলেন, আগামীকাল সকাল সাড়ে ৯টায় আইনজীবী সমিতির জরুরি বৈঠক ডাকা হয়েছে।

সমিতির সম্পাদক আরো বলেন, পাকিস্তান আমল থেকে এ পর্যন্ত অবকাশকালীন ছুটি শেষে কোর্ট খোলার প্রথম দিন প্রধান বিচারপতির অনুপস্থিত থাকার কোনো নজির নেই। আগামীকাল সকাল ৯টায় সমিতির সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময়ের জন্য দিন ধার্য ছিল।

আজই প্রধান বিচারপতি এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেন, ‘এ রকম অবস্থা অতীতে সুপ্রিম কোর্টের জীবনে এবং বাংলাদেশের জীবনে, এমনকি পাকিস্তান আমলেও আমরা কখনো দেখি নাই; প্রধান বিচারপতি এরকম একটি ব্যবস্থা সামনে রেখে যে, কালকেই মাত্র কোর্ট খুলবে, কখনো ছুটিতে চলে যাননি। কিন্তু আজকে জানতে পারলাম, আমরা যদিও অফিশিয়ালি কোনো চিঠি এখনো পাইনি। আমরা প্রধান বিচারপতির মুখ থেকে কোনো কথাও জানি নাই।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451