শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন মুশফিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২ অক্টোবর, ২০১৭
  • ২৭০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; 

দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ, ৩৩৩ রানে। তার চেয়ে বড় হতাশার কথা, ম্যাচের দ্বিতীয় ইনিংসে ছিল লজ্জাজনক ব্যাটিং ব্যর্থতা। মাত্র ৯০ রানে ইনিংস গুটিয়ে নেন মুশফিক-তামিমরা। দলের এমন ব্যর্থতায় রীতিমতো বিস্মিত ক্রিকেটপ্রেমীরা। এমন বাজে হারে স্বাভাবিক কারণেই হতাশ অধিনায়ক মুশফিকুর রহিমও। তবে এই ব্যর্থতায় দেশবাসীর কাছে ক্ষমা চান তিনি।

টেস্টে বাংলাদেশের এমন বাজে ব্যাটিং খুব সম্প্রতি দেখা যায়নি। হিসাব কষে বললে সর্বশেষ ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর পি সারা ওভালে প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অলআউট হয়েছিল মোহাম্মদ আশরাফুলের দল। টেস্টে এখন পর্যন্ত সেটিই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। টাইগারদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোরটিও লঙ্কানদের বিপক্ষে। ২০০৫ সালে একই ভেন্যুতে ৮৬ রানে অলআউট হয়েছিল হাবিবুল বাশারের দল।

দলের এই ব্যর্থতায় হতাশ মুশফিক ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘সত্যি কথা বলতে কি, এভাবে হারতে হবে তা কখনই ভাবিনি আমি। তাই এই হারের জন্য পুরো জাতির কাছে ক্ষমা চাইছি আমি। যে অবস্থা ছিল, অবশ্যই আমাদের পক্ষে কঠিন ছিল ম্যাচ বাঁচানো। কিন্তু এমনভাবে হার মেনে নেওয়া কঠিন।’

এ জন্য বাংলাদেশ অধিনায়ক নিজেও হতাশ, ‘আমাদের ব্যাটিংয়ের কথা যদি বলতে হয়, আমি খুবই হতাশ। অধিনায়ক হিসেবে বলব, আমি নিজেও জানি না বাংলাদেশ শেষ কবে এমন বাজে ব্যাটিং করেছে। ১০০ রানের নিচে শেষ কবে অলআউট হয়েছি সেটাও মনে করতে পারছি না।’

ম্যাচে টসে হেরে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৯৬ রান গড়ে। জবাবে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩২০ রান করে। প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ২৪৭ রান করে প্রতিপক্ষের সামনে ৪২৪ রানের লক্ষ্য বেঁধে দেয়। মুশফিকদের দ্বিতীয় ইনিংস ৯০ রানে গুটিয়ে গেলে বড় ব্যবধানে হেরে যান স্বাগতিকরা।

 

সুত্র/ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451