মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
আগামী ০৩/১০/১৭ ইং রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মডেল পাইলট
মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য
নির্বাচন। এ নির্বাচনে ৫ টি পদের জন্য লড়ছে ১৫ জন প্রার্থী। মোট
ভোটার ১০৯৪ টি। প্রার্থীগন হলো – মীর কাশেম আলী, জাহিদ
হোসেন,তোফায়েল হোসেন,ইয়াদুল ইসলাম,তৌফিকুর রহমান, শরিফুল
ইসলাম,শংকর কুমার, ফারুকুল আলম,রুস্তম কবির,আঃ আলীম,মিজানুর
রহমান, মাসুদ রানা,মমিনুর রহমান, তনুজা খাতিন ও লিজা খাতুন।
নির্বাচনে প্রতিক না দেওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে ক্ষোভ বিরাজ
করছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া কে জিজ্ঞাসা
করলে তিনি বলেন, ২০১০ সালের পরিপত্র অনুযায়ী নির্বাচন হচ্ছে,
এখানে আমার কিছু করার নেই।