শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গাদের ঠেলে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে : খসরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০১৭
  • ২৪৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডট কমঃ

পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ রোববার বিকেলে টেকনাফের উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন স্থানে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন আমীর খসরু।

আমীর খসরু বলেন, পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। সরকার এ অবস্থায় শক্তিধর দেশগুলোকে কাছে আনতে ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে ক্রমান্বয়ে বিদেশে বন্ধুহীন হয়ে যাওয়ায় দেশে আসা রোহিঙ্গারা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন, অবিলম্বে জাতীয় ঐক্য করে কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর উদ্যোগ নিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451