শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গাদের জন্য ভাষানচরে সব সুবিধা নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাষানচর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের এখানে কিভাবে বাসস্থানের ব্যবস্থা করা যায়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

ভাষাণচর পরিদর্শনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভাষানচরকে একটি সুন্দর আবাসন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এজন্য বাংলাদেশ নৌবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি বলেন, সব কিছুই এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। শিক্ষা, চিকিৎসা ও আবাসনসহ সব আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করে এ চরকে রোহিঙ্গা শরণার্থী শিবির হিসেবে গড়ে তোলা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাষানচর পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন।

এসময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের বিষয়ে নোয়াখালীবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই। রোহিঙ্গাদের ওপর প্রশাসনের কঠিন নজরদারী থাকবে। তবে সবকিছু এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলে তাদের এখানে আনা হবে।

মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরনার্থীদের ভাষানচরে পুনর্বাসনের পরিকল্পনা করেছে সরকার। এজন্য ভাষানচর পরিদর্শন করতে দুপুরে হেলিকপ্টারে করে ভাষানচরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় আরো উপস্থিত ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন আমিনুল ইসলাম খান, স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ, কোস্টগার্ডের মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451