শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আর্ন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধি:
“তথ্যই শক্তি, সুশাসনের হাতিয়ার, দুর্নীতি থেকে মুক্তি” এ শ্লোগানকে
সামনে রেখে আর্ন্তজাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি
(সনাক) এর আয়োজনে ২৮.০৯.২০১৭ ইং বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন
ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান
সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে
আলোচনা সভার আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি
আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক
জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও
পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার
(হেডকোয়ার্টার) এস এম সাহাবউদ্দিন আহমেদ, সদর হাসপাতালের তত্বাবধায়ক
ডা: আইয়ুব হোসেন। এছাড়াও আলোচনা সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,
রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। দিনটি উপলক্ষে ২ দিন
ব্যাপী তথ্য মেলার আয়োজন করা হয়। মেলায় সরকারি ও বেসরকারি ৪০ টি দপ্তরের স্টল
স্থান পেয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451