শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে গো-হাটিতে ট্রাক বন্দোবস্তকারী দু’ পক্ষের সংঘর্ষে আহত-৭, আটক-১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৩২ বার পড়া হয়েছে

 

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের গো-হাটি নামক স্থানে ট্রাক
বন্দোবস্তকারী দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায়
পুলিশ পাঁচবিবি পৌর শহরের ফকিরপাড়া এলাকার মৃত ফজলুর রহমান ফকিরের
ছেলে মামুনুর রশিদ (৪৩) নামে এক জনকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে
গরু বহনের জন্য ট্রাক বন্দোবস্ত করাকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি)
ফরিদ হোসেন জানান, মঙ্গলবার পাঁচবিবিতে গরুর হাটে বেচা-কেনা শেষে
গরুগুলি দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য ট্রাকের প্রয়োজন হয়। এ
কারনে ট্রাক বন্দোবস্ত করাকে কেন্দ্র করে বন্দোবস্তকারী দুই পক্ষের মধ্যে কথা
কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ৭ জন
আহত হওয়া খবর পাওয়া গেছে, তাদের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে
প্রাথমিক ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এ ঘটনায়
প্রাথমিক অপরাধ প্রমানিত হওয়ায় মামুন নামে এক ট্রাক
বন্দোবস্তকারীকে আটক করে। এ ব্যাপারে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলার
প্রস্তুতি চলছে। তদন্দ সাপেক্ষে পুলিশ আহনগত ব্যবস্থা গ্রহন করবে বলেও
জানান ওসি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451