সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রোহিঙ্গা শরণার্থী সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারকেই করতে হবে : ফিলিপ্পো গ্র্যান্ডি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩০০ বার পড়া হয়েছে
শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে একমত জাতিসংঘ ফিলিপ্পো গ্র্যান্ডি

অনলাইন ডেস্কঃ রোহিঙ্গা সমস্যা শুরু করেছে মিয়ানমার এবং সমাধানও তাদেরই করতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন যে রোহিঙ্গাদের নিজ দেশে অবশ্যই ফিরে যেতে হবে। তার সঙ্গে একমত জাতিসংঘ।সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এসব কথা বলেন।

ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, মিয়ানমারের ভেতরে রোহিঙ্গাদের জন্য সেইফ জোন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিতে হবে মিয়ানমার সরকারকে। অন্যথায় নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ লাগবে, যা একটি জটিল বিষয়।এ বিষয়ে তিনি বলেন, সবার আগে রাখাইনে সন্ত্রাস বন্ধ করতে হবে। সীমান্তের মাইন অপসারণ করতে হবে। আমরা রাখাইন প্রদেশে স্বাভাবিক নিরাপত্তা চাই। এটা ছাড়া সেখানে কেউ ফিরবে না। তারা সব হারিয়েছে।শরণার্থীবিষয়ক হাইকমিশনার বলেন, একমাসে চার লাখ ৪০ হাজার রোহিঙ্গা এ দেশে এসেছে। তাদের বেশির ভাগই শারীরিক, মানসিক, যৌন নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অত্যাচার নেই যা সহ্য করেনি।তিনি আরো বলেন, রোহিঙ্গাদের থাকার জায়গা, পানি, স্যানিটেশন ও খাদ্যের প্রয়োজন। এত অল্প জায়গায় এত বেশি মানুষ বাস করছে, যা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। সবচেয়ে অসহায় অবস্থায় রয়েছে নারী, শিশু ও বৃদ্ধরা।

 

সু্ত্র, আরটিভি 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451