শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

শ্রীপুরের শাপলা কাব এ্যাওয়ার্ড প্রতিযোগিতায় প্রথম আদিবা রাইসা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৯৭ বার পড়া হয়েছে

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশে জাতীয় পর্যায়ে শাপলা কাব
এ্যাওয়ার্ড প্রতিযোগিতা গত ২২ সেপ্টেম্বর ৬ থেকে ১১ বছরের
শিশু স্কাউট নিয়ে সাতার প্রতিযোগিতা ও লিখিত পরীক্ষা শেষ
হয়েছে। গাজীপুর জেলায় মৌচাক অঞ্চলে ২৯ জন প্রতিযোগি
অংশ নিলে শ্রীপুর উপজেলা থেকে ১৬৬ টি প্রাথমিক বিদ্যালয়
থেকে উপজেলা পর্যায়ে প্রথম হয়ে শ্রীপুরের আদিবা রাইসা(১০)
একমাত্র প্রতিযোগী হিসেবে অংশগ্রহন করে।রাইসা শ্রীপুরের
৩নং গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনী থেকে
এবার পিএসসি পরীক্ষা দিবে।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত আদিবা রাইসার
বাবা আব্দুর রউফ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সহকারি
শিক্ষক ফোরাম শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তার
মাতা সামসুন্নাহার গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক।
রাইসার মাতা সামসুন্নাহার বলেন,শিক্ষকেরে সন্তান হিসেবে
তাদের মেয়ের এ সাফল্য নিয়ে তারা গর্বিত।তাদের বড় মেয়ে
আনিকা তাহসিনা একজন কৃতি ছাত্রী হিসেবে উত্তরা রাজউজ
স্কুল এন্ড কলেজে বিভিন্ন ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন।
শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল হাসান বলেন,
শাপলা কাব এ্যাওয়ার্ড কাবদের সর্বোচ্চ পদক যা মাননীয় প্রধান
মন্ত্রী নিজ হাতে এ এ্যাওয়াড বিজয়ীর হাতে তুলে দেন। শ্রীপুরের
শ্রেষ্ঠ কাব পদক রাইসাকে নিয়ে গর্ববোধ করেনএবং বিজয়ী
হিসেবে পদক পাবেন বলে আশাবাদী।
লেখাপড়ার পাশাপাশি নাচ,গান,আবৃতি,চিত্রাংকন ছাড়াও নানা
রকম সৃজনশীল কাজেও রয়েছে পারদর্শিতা।উপজেলা পর্যায়ে হাতের

লেখা প্রতিযোগিতায় ও কবিতা আবৃতিতে প্রথম স্থান
অধিকারি রাইসা এগিয়ে যেতে চায় সকলের সহযোগিতায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451