রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পলাতক আসামিদের জামিনদাররা ফেঁসে যাচ্ছেন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৭৭ বার পড়া হয়েছে

কোর্ট রিপোর্টার, ঢাকা :
জঙ্গি, শীর্ষসন্ত্রাসীসহ বড় ধরনের মামলায় পলাতক আসামির জামিনদারদের বিরুদ্ধে ব্যবস্থা
নেওয়ার নির্দেশনা এসেছে আদালতে।
আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার সিএমএম, সিজেএম, জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা
জজ, বিশেষ জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও দ্রুত বিচার ট্রাইব্যুনালকে এ বিষয়ে
নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।
জামিনে মুক্ত হয়ে আতœগোপনে চলে যাওয়া আসামিদের জামিনদারের বিরুদ্ধে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা গ্রহনের বিধান থাকলেও ব্যবস্থা না নেওয়ায় দিনদিন এইহার সম্প্রতি বেড়েই
চলেছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রাণালয় বৈঠক করে সারা দেশের নি¤œ আদালতে জঙ্গি
ও শীর্ষসন্ত্রাসীসহ বড় মামলায় পলাতক আসামির জামিনদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
হয়। সে অনুযায়ী আদালত গুলোতে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয় বলে সূত্র জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছক ঢাকা সিএমএম আদালতের এক বিচারক বলেন, আমরা মৌখিক
নির্দেশনা পেয়েছি। সে অনুযায়ী বড় ধরনের যে সব মামলার আসামী জামিনে গিয়ে পলাতক
হয়েছে, তাদের জামিনদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।
মূলত কোন আসামির জামিন মঞ্জুর হওয়ার পর আদালত জামিনদার ও মুচলেকার টাকার পরিমাণ
নির্ধারণ করে দেন। সে অনুযায়ী আদালতের বিধি মোতাবেক জামিননামা দাখিল করলেই
সংশ্লিষ্ট আসামি জামিন পান বা কারামুক্তি ঘটে। সাধারণত পরিচিত কাছের কোন ব্যক্তির
এবং নিযুক্তীয় আইনজীবীকে জামিনদার এবং হাজার থেকে লাখ টাকা পর্যন্ত বন্ডের পরিমাণ
নির্ধারণ করেদেন আদালত। অবশ্য অধিকাংশ ক্ষেত্রে বন্ডের টাকা পাঁচ (৫) থেকে দশ (১০) হাজারই
নির্ধারণ হতে দেখাযায়।
ফৌজদারি কার্যবিধি আইনেরে ৫১৪ ধারায় বলা হয়েছে, আসামি জামিনে পলাতক হলে
জামিনদারকে জামিননামায় উল্লেখিত টাকা কেন পরিশোধের নির্দেশ দেওয়া হবেনা এই মর্মে
কারণ দর্শানোর নির্দেশ দেবেন আদালত। যদি জামিনদার পর্যাপ্ত কারণ দর্শাতে না পারেন এবং
বন্ডের টাকা প্রদান না করেন, তবে আদালত তার অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রির মাধ্যমে তা আদায়
করতে পারবেন। এর মাধ্যমেও বন্ডের অর্থ আদায় করা না গেলে, জামিনদারকে ছয় মাস পর্যন্ত
দেওয়ানী কারাবাসের আদেশ দিতে পারবেন আদালত।
কিন্তু ঢাকার আদালত গুলোতে বিভিন্ন মামলায় হাজার হাজার আসামি পলাতক থাকল্ধেসঢ়;ও আইনের এ
ধারা কোন জামিনদারের বিরুদ্ধেই প্রয়োগ করা হয়নি। এমনকি ঢাকার বাইরের ম্যাজিস্ট্রেট ও
জেলা জজ ও দায়রা জজ এর অধিকাংশ আদালতেও এর প্রয়োগ নেই বলে জানা গেছে। আর এক্ষেত্রে

বিচারপ্রার্থী (ভিকটিম) বিচারের বিষয়ে যেমন আগ্রহ হারিয়ে ফেলেন, তেমনই রায় পেলেও
মনের তৃষ্ণা মেটেনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451