মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ রোহিঙ্গা ইস্যুতে : মির্জা ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

রোহিঙ্গা ইস্যুতে দ্বিধান্বিত ও বিলম্বিত প্রতিক্রিয়ার কারণে বাংলাদেশ সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করেন বিএনপির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত গোলটেবিল বৈঠকে সরকারের সমালোচনা করে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। ‘জেনোসাইড ইন মিয়ানমার অ্যান্ড দ্য রোল অব বাংলাদেশ’ শিরোনামে এ বৈঠকের আয়োজন করা হয়।

বিএনপির এই নেতা বলেন, ‘এটি জাতির জন্য বড় চ্যা‌লেঞ্জ। এই মানবিক বিপর্যয়ের জন্য মিয়ানমার সরকার দায়ী। তারা রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে নির্মূল করতে বদ্ধ পরিকর। ইতিমধ্যেই আন্তর্জাতিক গণআদালত মিয়ানমার সেনাপ্রধান ও অং সাং সু চিকে অভিযুক্ত করেছেন।’

গোলটে‌বিল বৈঠ‌কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক রাজনৈতিক সমস্যা উল্লেখ করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই তা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, রোহিঙ্গা সংকট ক্রমেই বাড়ছে। এই সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমার উভয় সরকার ও আন্তর্জাতিক ফোরামের ওপর চাপ সৃষ্টি করতে প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে বিভিন্ন কর্মসূচি দেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠ‌কে বিএন‌পির জ্যেষ্ঠ নেতারা ছাড়াও ১২টি দে‌শের কূট‌নীতিকসহ দেশের বু‌দ্ধিজীবীরা উপ‌স্থিত ছি‌লেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451