শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বসছে টেলিটকের বুথ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৬৭ বার পড়া হয়েছে
তারানা

বাংলার প্রতিদিন ডেস্কঃ রোহিঙ্গা শরণার্থী প্রতিটি ক্যাম্পে আগামী তিন দিনের মধ্যে টেলিটকের বুথ বসানো হবে। সেখানে টেলিটক সিমের মাধ্যমে অভ্যন্তরীণ পর্যায়ে স্বল্পমূল্যে কথা বলতে পারবেন রোহিঙ্গারা। জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।শনিবার বিটিআরসি কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন, রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণে যাতে ব্যত্যয় না ঘটে সেজন্য টেলিযোগাযোগের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হচ্ছে। গত ১ জুলাই থেকে অন্য অপারেটরের মাধ্যমে যে সকল সিমের মাধ্যমে রোহিঙ্গারা কথা বলছেন তা বন্ধ করে দেয়া হবে। একইসঙ্গে যে সকল সিম ব্যবহার হয়েছে সেগুলো শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।প্রতিমন্ত্রী আরো বলেন, মূলত যে সব সিম রোহিঙ্গারা ব্যবহার করছেন, সেগুলো বায়োমেট্রিক করা। আমাদের দেশের লোকেরা বেশি দামে রোহিঙ্গাদের হাতে নিজেদের সিম তুলে দিচ্ছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।তারানা হালিম বলেন, এসব সিম দিয়ে কোনো ধরনের অপরাধ সংগঠিত হলে সিমের মূল মালিক শাস্তির আওতায় আসবেন। টেলিটক ছাড়া অন্য যে সব অপারেটরের সিম রোহিঙ্গারা ব্যবহার করছেন তা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে বন্ধ করে দেয়া হচ্ছে।প্রতিমন্ত্রী বলেন, আপাতত তাদের হাতে কোনো ধরনের সিম দেয়া হবে না। তারা টেলিটকের বুথের মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহুরুল হকসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451