শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু যেকোনো সময়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৯৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ আমরা যেকোনো সময় রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করব। এর মানে এই নয় যে দ্রুতই তা শেষ করা সম্ভব হবে। বললেন দেশটির স্টেট কাউন্সিলর অং সাং সু চি।গত বুধবার নিকি এশিয়ান রিভিউকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সু চি বলেন, কোনো কিছুই অবাক হওয়ার মত নয়। কারণ বিশ্ব মতামত পরিবর্তনশীল। মুসলমানরা কেন বাংলাদেশে পালিয়ে গেল তার কারণগুলো খুঁজে বের করা হবে। এসব মানুষকে ফেরাতে আমরা প্রস্তুত।তিনি বলেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো আমাদের দেশেও বিরোধী দল রয়েছে। এর অর্থ হল সমালোচনা ও বিতর্ককে আমরা স্বাগত জানাই।গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর ৩০টি অবস্থানে হামলা চালায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। এরপর রাজ্যটিতে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।এ অভিযানে ৪০০ জন নিহত হওয়ার কথা দেশটির সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দাবি, নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে এ পর্যন্ত চার লাখ ২৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451