বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা মোকাবেলায় ও শালতা অববাহিকার জনগণের করণীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ২২২ বার পড়া হয়েছে

সেলিম হায়দার ,তালা ঃ
তালায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা মোকাবেলায় শালতা অববাহিকার জনগণের সমস্যা
সমাধানে করণীয় ও প্রস্তাবনা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে তালা মোবারকপুরস্থ উত্তরণ আইডিআরটি’তে বে-
সরকারী সংস্থা উত্তরণ ও পানি কমিটির আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন খলিলনগর
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলি।
বে-সরকারী সংস্থা উত্তরণ ও পানি কমিটির আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন
খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলি। সভায় শালতা নদী রক্ষার দিক
নির্দেশনা মূলক স্বাগত বক্তব্য প্রদান করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। অধ্যাপক
হাসেম আলী ফকিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম। সভায় প্রবন্ধ উপস্থাপনা
করেন উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানা। এ সময় তালা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি
কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দ্দার, কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব মল্লিক, অধ্যাপক
রেজাউল করিম, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলাম, সাধারণ
সম্পাদক মীর জিল্লুর রহমান, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক সেখ ইয়াকুব আলী, উইমেন জব
ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন্নাহার আশা, ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অচিন্ত্য
সাহা, রুপালী মোঃ সফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী
জাহিদুর রহমান, পানি কমিটি নেতা মোড়ল আব্দুস শুকুর, ইউপি সদস্য মনজুয়ারা
খালেক, শালতা কমিটি নেতা নির্মল কুমার বিশ্বাস, বিষ্ণু পদ মন্ডল, শিবপদ মল্লিক, শংকর
সরদার, সুজিত ভৌমিক, প্রীতিশ মন্ডল এবং উত্তরণ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ
উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জলাবদ্ধতা নিরসনের জন্য সরকার গৃহীত প্রকল্পসমূহের ফলাফল যাতে প্রতিবন্ধকতা
ও বিতর্কবিহীনভাবে কাংখিত মাত্রায় পাওয়া যায় এবং শালতা অববাহিকায় টিআরএম
করা যায় সেজন্য উত্তরণ ও পানি কমিটির যৌথ আয়োজনে শালতা রিভার বেসিন কমিটির
উদ্যোগে এ আয়োজন করা হয়। শালতা রিভার বেসিন কমিটির সদস্যবৃন্দ, তালা উপজেলা
পানি কমিটির নেতৃবৃন্দ, পাখিমারা টিআরএম বিল কমিটির নেতৃবৃন্দ,
সাংবাদিকবৃন্দ, পানি আন্দোলনে জড়িত সূধীসমাজের অতিথিবৃন্দ, পানি কমিটির
বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কপোতাক্ষ অবাহিকায় পাখিমারা
টিআরএম বিল ভিজিট শেষে সভায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নদী রক্ষায় পানি
ব্যবস্থাপনার ক্ষেত্রে শালতা নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়ন করায় একমত পোষণ করেন।
সভায় শালতা নদী সংশ্লিষ্ট তালা, ডুমুরিয়া, পাইকগাছা উপজেলার সকল জনগণকে
অবহিত করার জন্য ৩টি জনসভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451