শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুতর অসুস্থ ডিপজল, বিকেলে সিঙ্গাপুর নেয়া হচ্ছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩০২ বার পড়া হয়েছে
ডিপজল গুরুতর অসুস্থ, বিকেলে সিঙ্গাপুর নেয়া হচ্ছে

বিনোদন ডেস্কঃ

দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তাকে করোনারি কেয়ার ইউনিটিতে (সিসিইউ) পর্যবেক্ষণে রেখেছেন।তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তার ফুসফুসে পানি জমেছে বলে জানালেন ডিপজলের ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর।

তিনি বলেন, মঙ্গলবার বিকেলে বাসায় অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। তিনি ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ভর্তির পর নানা টেস্ট করার পর আজ বিকেলে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলা তিনটা নাগাদ ডিপজলকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেয়া হবে। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন তার স্ত্রী জবা ও তার একমাত্র মেয়ে অলিজা মনোয়ার।প্রসঙ্গত, ডিপজল চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন। তিনি সম্প্রতি পরিচালক মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির কাজ শেষ করেছেন। আগামী মাসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। এছাড়া ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ ছবিরও বেশকিছু অংশের শুটিং করেছেন এ অভিনেতা। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন আঁচল। এ ছবির প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451