শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জের চরমুক্তারপুরে টেক্সটাইল মিলে আগুনে নিহত ৬

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৫৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুরে একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার সকালে মিলের ৪র্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। এসময় প্রতিষ্ঠানটির বিভিন্ন ফ্লোরে বেশকিছু শ্রমিক আটকে পড়েন। পরে ৫ জন পুরুষসহ ১ নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, মো. ইসরাফিল (২৬), নাজমুল (২২), বাবু (২২) ও হাসিনা বেগম (৬০)।এ বিষয়ে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, সকাল ১০টার দিকে টোল প্লাজা এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলসে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে আগুনের ফুলকি দাহ্য পদার্থের সংস্পর্শে এসে আগুনের সূত্রপাত।তিনি জানান, মুন্সীগঞ্জ ২টি ইউনিট ও নারায়ণগঞ্জের ১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ৪ তলাসহ বিভিন্ন ফ্লোর মিলিয়ে ৬ জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।তিনি আরো জানান, আগুনে ওই কারাখানার ব্যাপক ক্ষতি হয়েছে। আরো কয়েকজন শ্রমিককে পাওয়া যাচ্ছে না।এদিকে ঘটনায় পরেই জেলা প্রশাসক শায়লা ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তার নির্দেশে আইডিয়াল টেক্সটাইল মিলের জিএমসহ চার কর্মকর্তাকে আটক করে পুলিশ।নিহত শ্রমিকদের দাফনের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451