মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের অবশ্যই ফেরত নিতে হবে : জাতিসংঘ মহাসচিব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩০৩ বার পড়া হয়েছে
রোহিঙ্গা শরণার্থীদের অবশ্যই ফেরত নিতে হবে

অনলাইন ডেস্কঃ জীবন বাঁচাতে পালিয়ে আসা মিয়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতিত রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারকে ফিরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ।মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ৭২তম অধিবেশনের  উদ্বোধনী বক্তৃতায় মহাসচিব এ কথা বলেন।

অ্যান্তোনিও গুতেরেজ বলেন, পালিয়ে আসা সব রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মিয়ানমার সরকারকে।দেশটির চলমান সহিংসতা বন্ধেরও আহ্বান জানান তিনি।অন্য দিকে রাখাইনে সহিংসতা ও সেখানকার নিরাপত্তার বিষয় এবং বাংলাদেশে রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা নিয়ে ভারত সরকার গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি রাজীব কুমার চান্দ।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে বিষয়টি জানান তিনি।এর আগে চলতি সপ্তাহে জাতিসংঘের মহাসচিব রাখাইনে সেনাসদস্যদের হামলা নিয়ে বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এখনই ব্যবস্থা না নিলে ঘটনা ভয়ংকর রূপ নেবে।মিয়ানমারের চলমান সহিংসতা জাতিগত নির্মূলে রূপ নিতে পারে বলে এর আগে হুঁশিয়ার করেছে জাতিসংঘ।

যদিও মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে সু চি বলেন, চলমান সংকটে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগে মিয়ানমার বিচলিত নয়। পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। তবে সরকার শান্তি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।এদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে সু চি মিথ্যাচার করেছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451