বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রুয়েটে নিজ কক্ষে ককটেল বিস্ফোরণে ছাত্রলীগ নেতা আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ককটেল বিস্ফোরণে এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের নিজ কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রলীগ নেতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রলীগ নেতা রাকিব আহমেদ রুয়েটের ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের (১৫ সিরিজ) শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক।

শহীদ জিয়াউর রহমান হলের একাধিক শিক্ষার্থী জানান, রাকিব আহমেদ হলের আবাসিক শিক্ষার্থী। সম্প্রতি নিজ কক্ষ থেকে বদলি হয়ে ৩০৫ নম্বর কক্ষে স্থানান্তরিত হচ্ছিলেন। ওই কক্ষের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতা প্রায় এক বছর ধরে হলে থাকছেন না। ওই সিটে ওঠার পর বিকেল ৫টার দিকে কক্ষ পরিষ্কার করতে গিয়ে একটি টিনের কৌটা পান রাকিব। সেটায় কী আছে দেখার জন্য চাপ দিতেই বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে আহত হন রাকিব। পরে কয়েকজন তাঁকে ধরাধরি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শহীদুল ইসলাম বলেন, ‘হলের অভ্যন্তরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় সঙ্গে সঙ্গে এ নিয়ে প্রশাসনের সঙ্গে আলাপ করেছি। তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রুয়েটের নিরাপত্তা কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ‘আমি ঘটনাস্থলেই যাচ্ছি। পুরো বিষয়টি জানি না। বিষয়টি হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

রুয়েট ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান নিবিড় বলেন, ‘রাকিব রুয়েট ছাত্রলীগ নেতা। বিস্ফোরণ কীভাবে ঘটল জানি না। তবে বিষয়টি নিয়ে আমরা ওই হলের শিক্ষার্থীদের সঙ্গে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলছি। তদন্তসাপেক্ষে বিষয়টি দেখা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451