বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তালায় চালের বাজার অস্থিতিশীল : দিশেহারা স্বল্প আয়ের মানুষ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ২২৬ বার পড়া হয়েছে

সেলিম হায়দার,তালা :
সাতক্ষীরা তালা উপজেলার বাজারে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। বেড়েই চলেছে
সকল প্রকার চালের দাম। গত এক সপ্তাহে চালের দাম কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে ৮ থেকে
১০ টাকা। চালের দাম বৃদ্ধিতে দিশেহারা স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ। দিন দিন ক্রয়
ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। নতুন করে বেড়েছে আটার দামও । কমেনি
নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্য।
সরেজমিনে মঙ্গলবার তালা ও পাটকেলঘাটা চালের বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ’র
ব্যবধানে মিনিকেট চালে কেজি প্রতি ১০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রয় হচ্ছে ৭০ টাকা,
আটাশ ৫ টাকা বৃদ্ধি পেয়ে কেজি প্রতি বিক্রয় হচ্ছে ৫২ টাকা । মোটা স্বর্ণা ৬
টাকা বৃদ্ধি পেয়ে কেজি প্রতি বিক্রয় ৪২ টাকা। এল সি নুরজাহান মোটা চাল
কেজিতে ৮ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রয় হচ্ছে ৪২ টাকা।

চালের সাথে প্রতিযোগিতা দিয়ে বৃদ্ধি পাচ্ছে আটার দামও। যে আটা বিক্রয় হত ২২
টাকায় এখন কেজি প্রতি ৬ টাকা বেড়ে ২৮ টাকায় বিক্রয় হচ্ছে । ২৫ টাকার আটা
এখন কেজি প্রতি ৩২ টাকা বিক্রয় হচ্ছে। চাল আটার দাম সমান হারে বৃদ্ধি পাওয়ার ফলে
অসহায় খেটে খাওয়া মানুষ দিশেহারা হয়ে পড়েছে ।

তালা বাজার চাল ব্যবসায়ী জনি জানান, আমরা মিল থেকে যেমন দামে চাল ক্রয় করি
সামান্য লাভ রেখে খুচরা বিক্রয় করি । তবে চালের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় লাভ কম
হয়।
একটি সূত্রে জানা গেছে, উপজেলার পাটকেলঘাটা বাজারে চাল বাবসায়ী তাদের
গোডাউনে চড়া দামে বিক্রয়ের উদ্দেশ্য চাল মজুদ রেখেছে। এসব অসাধু চাল
ব্যবসায়ীদের অতিদ্রুত প্রশাসনের মাধ্যমে এদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকার অভিজ্ঞ
মহল আহবান জানিয়েছেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন জানান, উপজেলাতে চালের কোন
ঘাটতি নেই। চাল নিয়ে চালাকি করলে মিল মালিক ও মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451