শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হিলিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৩৭ বার পড়া হয়েছে

 

সোহেল রানা ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলিতে পুকুরে ডুবে রীতা (১০) নামক এক শিশুর
মৃত্যু ঘটেছে, এবং পলি (১০) নামক শিশু অসুস্থ হবার ঘটনা ঘটেছে। রোববার বিকেল
৬ টার দিকে উপজেলা সদরের মধ্যবাসুদেবপুর মহল্লায় এ ঘটনা ঘটে। রীতা ওই মহল্লার
রেজাউল ইসলামের মেয়ে এবং অসুস্থ পলি প্রতিবেশী হাসান বাবুর মেয়ে।
রীতার বোন তামান্না জানান, পলি ও রীতা বাড়ির পাশের একটি পুকুরের ঘাটে খেলা
করছিল। এসময় রীতা পা পিছলে পুকুরে পড়ে ডুবে যায়। এতে তার সঙ্গে থাকা পলি তাকে
উদ্ধার করতে পুকুরে নেমে সেও ডুবে যায়। এরপর প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার রীতাকে মৃত ঘোষনা করেন। এবং পলি অসুস্থ হয়ে
পড়লে তাকে স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451