বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীর সৈয়দপুরে দাঁড়িয়ে থাকা ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ১৯৯ বার পড়া হয়েছে

সৈয়দপুর উপজেলায় রংপুর-দিনাজপুর বাইপাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিয়েছে চলন্ত একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের তিনজন নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে মহাসড়কের ধলাগাছ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন—দাঁড়িয়ে থাকার ট্রাকের চালক দুলাল হোসেন (৪০), তাঁর সহকারী আতিকুল ইসলাম (২৭) ও অপর ট্রাকের সহকারী বাবু (২৮)। প্রথম দুজনের বাড়ি নীলফামারীর ডিমলায়। বাবুর বাড়ি গাইবান্ধা সদরে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় বাইপাস মহাসড়কে দাঁড় করিয়ে ট্রাকের চালক ও তাঁর সহকারী যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা করছিল। ওই সময় পাথরবোঝাই একটি চলন্ত ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে দুটি যানই খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।

খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি জানিয়ে বলেন, নিহত তিনজনের পরিবারের লোকজনকে বিষয়টি জানানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451