শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাল নিয়ে চালবাজি হচ্ছে, ভালো হয়ে যান: খাদ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১৪ বার পড়া হয়েছে
চাল নিয়ে চালবাজি হচ্ছে, ভালো হয়ে যান: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করে বলেছেন, চাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এক শ্রেণির ব্যবসায়ী ও মিল মালিকরা চাল নিয়ে চালবাজি করছেন।অথচ এবারের বন্যায় ফসলহানি হলেও এক কোটি ৯২ লাখ টন ধান ঘরে ওঠেছে।

চালের দাম বেড়ে যাওয়ার কারণে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।মজুতদার, আড়তদার ও মিল মালিকসহ সবার প্রতি আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, এখনই ভালো হয়ে যান, সময় আছে। আপনারা যেভাবে চালের দাম বাড়াচ্ছেন, যেভাবে সিন্ডিকেট করে চালবাজি শুরু করেছেন, চাল নিয়ে রাজনীতি শুরু করেছেন, একটা বিভ্রাট সৃষ্টির চেষ্টা করছেন- তা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। এখনই শেষ সুযোগ আপনাদের- ভালো হয়ে যান।তিনি বলেন, চাল আমদানি শুল্ক ২৬ শতাংশ কমিয়ে দুই শতাংশে নামানোর পরেও চালের বাজারে অস্থিরতা কাটছে না। এরপর থাইল্যান্ড, ক্যাম্বোডিয়া ও মিয়ানমার থেকে চাল আমদানির চুক্তি করেছে সরকার।

এরইমধ্যে থাইল্যান্ড দুই দফায় আমদানির চাল এলেও বাজারে দাম কমছে না।বর্তমানে দেশে এক কোটি মেট্রিক টনের ওপরে খাদ্য মজুদ আছে। এই চাল কৃষকদের ঘরে আছে, আড়তদার ও মজুদদারদের হাতে আছে। সরকারের খাদ্য গুদামগুলোতে যথেষ্ট পরিমাণে খাদ্য মজুদ আছে। শিগগিরই আরো আড়াই লাখ মেট্রিক টন চাল আসছে। এ অবস্থায় দেশে কোনো চাল সংকট নেই বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী।মন্ত্রী জানান, আগামী রোববার থেকে রাজধানী ঢাকাসহ সব বিভাগীয় শহরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451